Saturday, 7 February 2015
সোহাগ গাজী ও সাঈদ আজমলের বোলিং বৈধ: আইসিসি
সোহাগ গাজী এবং সাঈদ আজমলের বোলিং বৈধ বলে ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখন থেকে তারা দুজনেই আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারবেন।
আইসিসির এই সিদ্ধান্তে দুই দেশের ক্রিকেটারের শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
শনিবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফো এ খবর দিয়েছে।
বাংলাদেশের সোহাগ গাজীকে গত অক্টোবরে এবং পাকিস্তানের সাঈদ আজমলকে গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়।
পুনরায় পরীক্ষার পর আইসিসি দেখেছে যে, তাদের উভয়েরই বোলিং অ্যাকশন আইসিসির নিয়মের মধ্যেই রয়েছে।তবে তাদের বোলিং নিয়ে কোন সন্দেহ হলে, ভবিষ্যতেও আম্পায়াররা অভিযোগ করতে পারবে।
এই দুই অফ স্পিনারের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তাদের বোলিং অ্যাকশনের সময় কনুই আইসিসি অনুমোদিত পনেরো ডিগ্রি বেশি বেকে যাচ্ছে।এরপর তাদের আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করে পরীার জন্যে পাঠানো হয়।
তাদের এই পরীক্ষা হয়েছে ভারতের চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে।
গত ৮ অক্টোবর সোহাগ গাজীকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করে আইসিসি।
এর আগে ২২ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপে ওয়ানডে চলার সময় সোহাগ গাজীর বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন আম্পায়াররা। ১৭ সেপ্টেম্বর বোলিং অ্যাকশনের টেস্ট দিতে তিনি কার্ডিফে যান।
সাঈদ আজমলকেও গত সেপ্টেম্বরে সন্দেহজনক বোলিং এর অভিযোগে নিষিদ্ধ করা হয়।
যদিও আইসিসির নিয়ম অনুযায়ী, টিম চূড়ান্ত হওয়ার পরে আর সেখানে পরিবর্তন আনা যায় না।
কিন্তু দলের কোন খেলোয়াড় যদি অসুস্থতা বা ব্যক্তিগত কারণে নিজেকে প্রত্যাহার করে নেয়, তাহলে বদলি খেলোয়াড় অন্তর্ভুক্তির সুযোগ থাকে।
আরো জানতে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment