Social Icons

Facebook.com/raterakasami

Pages

Welcome

Welcome to 6STAR

Welcome to mamunknowledge A creativety can change your life

Saturday, 5 December 2009

computer

কালো পর্দায় ঢাকা উইন্ডোজ ৭!
মাইক্রোসফটের উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে নতুন এক সমস্যা দেখা দিয়েছে। সম্প্রতি কিছু উইন্ডোজ সিস্টেম ব্যবহারকারী জানিয়েছেন, উইন্ডোজ ৭ চালুর পরই (লগ-ইন) কম্পিউটারের পর্দা একেবারে কালো হয়ে যায়।
গত ১০ নভেম্বর উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করা হয়। আর এ কারণে এ সমস্যা দেখা দিচ্ছে বলে মাইক্রোসফট করপোরেশন ধারণা করেছিল। কিন্তু পরে অবশ্য মাইক্রোসফট এ ধারণা থেকে সরে আসে। মাইক্রোসফট জানায়, শুধু উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে নয়, উইন্ডোজ ভিসতা, এক্সপি, এনটি, উইন্ডোজ ২০০০-এও সমস্যা দেখা দিয়েছে।
প্রতিষ্ঠানটি... বিস্তারিত
বাংলায় না লিখলেও চলবে
বাংলা ভাষায় না লিখেও মনিটরে দেখা যাবে বাংলা হরফ। বাংলায় টাইপ না জানা বাংলাভাষীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে এমন একটি সফটওয়্যার। ইংরেজি থেকে শুরু করে হিন্দি, কন্নড়, মালয়লাম এবং তেলেগু ভাষায় লিখলেও তা পরিবর্তিত হয়ে বাংলা হরফে দেখা যাবে।
সম্প্রতি মাইক্রোসফটের ভারতের হায়দরাবাদ ডেভেলপমেন্ট সেন্টার এমন একটি সফটওয়্যার তৈরি করেছে। এর ফলে বাংলাভাষীরা ইংরেজিতে বাংলা লিখলেও তা পরিবর্তন হয়ে বাংলা হরফে দেখা যাবে। —অমর সাহা, কলকাতা
ইরাকি জাতীয় জাদুঘরের নিদর্শন ওয়েবে আনছে গুগল

সাদ্দাম হোসেনের পতনকালীন সময়ে লুট ও ক্ষতিগ্রস্ত হওয়া ইরাকি জাতীয় জাদুঘরের অবশিষ্ট প্রত্ননিদর্শনগুলোর স্থিরচিত্র ইন্টারনেটে আনছে গুগল। আগামী বছরের গোড়ার দিকে এই ছবিগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়া হবে। গুগলের প্রধান নির্বাহী এরিক স্কিমিডথ গত সপ্তাহে জাদুঘরটি পরিদর্শনের সময় এ কথা জানান। এ সময় ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার হিলও তাঁর সঙ্গে ছিলেন। বিশ্বের... বিস্তারিত

ইন্টারনেটে কেনাবেচার সাইট

ইন্টারনেটে কেনাবেচার ওয়েবসাইট www.clickbd.com ঠিকানায় পণ্য কেনাবেচার সুবিধা রয়েছে। এতে বিনামূল্যে নিবন্ধন করে দশজন বন্ধুকে আমন্ত্রণ জানালে রয়েছে পুরস্কার। —বিজ্ঞপ্তি

ওয়েব ডিজাইন প্রশিক্ষণ



ছবি খুঁজে পেলেই পুরস্কার

জার্মানির আন্তর্জাতিক বেতার কেন্দ্র ডয়চে ভেলের বাংলা বিভাগের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য চালু করেছে বিশেষ ইন্টারনেট কুইজ ‘ছবি খুঁজুন, পুরস্কার জিতুন’। বাংলা বিভাগের ওয়েব সাইটের মধ্যে লুকানো ছবি খুঁজে পেলেই পাওয়া যাবে। আকর্ষণীয় পুরস্কার। বাংলাদেশসহ বিশ্বের সকল দেশে বসবাসরত বাংলা ভাষাভাষীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। সাইটের ঠিকানা www.dw-world.de/ bengali। —বিজ্ঞপ্তি

No comments:

Post a Comment